বন্যা পরিস্থিতির অবনতি
সুনামগঞ্জে লাখো মানুষ পানিবন্দি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩৯ ১১ জুলাই ২০১৯
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলাবাসী।
জেলার বেশির ভাগ উপজেলার রাস্তাঘাট, হাট-বাজার, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ভবনগুলোতেও পানি ঢুকে পড়েছে।
তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য ও আশ্রয়কেন্দ্রগুলোতেও পানি ঢুকে পড়েছে। সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে এ দুই এলাকার প্রায় ৮০ শতাংশই এখন পানির নিচে।
সদর উপজেলার গৌরারং, জাহাঙ্গীরনগর, সুরমা, রঙ্গারচর কোরবাননগর ইউনিয়ন, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বেশকিছু ইউনিয়নেও ঘরবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
এ ছাড়া ধর্মপাশা, জামালগঞ্জ, দিরাই ও শাল্লা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে দুই দফা বাড়িঘর পানির নিচে তলিয়ে যাওয়ার পরও স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ কোনো ধরনের খোঁজখবর বা সহায়তা দিচ্ছে না বলে অভিযোগ জেলাবাসীর।
সদর উপজেলার লালপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩৫) জনপ্রতিনিধিদের প্রতি অভিযোগ জানিয়ে বলেন, এই লইয়া টানা দুইবার বন্যার পানির নিচে আছি। পরিবার লইয়া খাইয়া না খাইয়া থাকলেও মেম্বার, চেয়ারম্যান কোনো খবর নিছে না।
মো. আলী আকবর (৫৫) নামে বয়স্ক এক ব্যক্তি বলেন, এতো কম সময়ে এতো দ্রুত পানি বৃদ্ধির ঘটনা তিনি এ যাবত দেখেননি। দুই-তিন ঘণ্টার ব্যবধানে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
আগে পরিবারকে নিয়ে আশ্রয়কেন্দ্রে গেলেও এখন আর তিনি এগুলোতে যান না। কারন আশ্রয়কেন্দ্রে কেউ কোনো সহায়তা করে না।
এদিকে বন্যা দুর্গতদের সহায়তার আশ্বাস জানিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সমীর বিশ্বাস বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আরো বৃষ্টিপাত হলে বন্যার সৃষ্টি হবে।
পরিস্থিতির মোকাবেলা করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা অবলম্বন করে আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার ও জিআর চাল বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনমতো ক্ষতিগ্রস্তদের মাঝে সে সব বিতরণ করা হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

